मूल पाठ Prayer text
ভজ ভকত-বত্সল শ্রী-গৌরহরি শ্রী-গৌরহরি সহি গোষ্ঠ-বিহারী নন্দ-যশোমতী-চিত্ত-হরি
বেলা হ’ল দামোদর আইস এখন ভোগ-মন্দিরে বসি’ করহ ভোজন
নন্দের নিদেশে বৈসে গিরি-বর-ধারী বলদেব-সহ সখা বৈসে সারি সারি
শুক্তা-শাকাদি ভাজি নালিতা কুষ্মাণ্ড দালি দাল্না দুগ্ধ-তুম্বী দধি মোচা-খণ্ড
মুদ্গ-বড়া মাষ-বড়া রোটিকা ঘৃতান্ন শষ্কুলী পিষ্টক খীর পুলি পায়সান্ন
কর্পূর অমৃত-কেলি রম্ভা ক্ষীর-সার অমৃত রসালা, অম্ল দ্বাদশ প্রকার
লুচি চিনি সর্পুরী লাড্ডু রসাবলী ভোজন করেন কৃষ্ণ হ’য়ে কুতূহলী
রাধিকার পক্ক অন্ন বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন
ছলে-বলে লাড্ডু খায় শ্রী-মধুমঙ্গল বগল বাজায় আর দেয় হরি-বল
রাধিকাদি গণে হেরি’ নয়নের কোণে তৃপ্ত হ’য়ে খায় কৃষ্ণ যশোদা-ভবনে
ভোজনান্তে পিয়ে কৃষ্ণ সুবাসিত বারি সবে মুখ প্রখালয় হ’য়ে সারি সারি
হস্ত-মুখ প্রখালিয়া যত সখা-গণে আনন্দে বিশ্রাম করে বলদেব-সনে
জম্বুল রসাল আনে তাম্বূল-মসালা তাহা খেয়ে কৃষ্ণ-চন্দ্র সুখে নিদ্রা গেলা
বিশালাখ শিখি-পুচ্ছ-চামর ঢুলায় অপূর্ব শয়্যায় কৃষ্ণ সুখে নিদ্রা যায়
যশোমতী-আজ্ঞা পে’য়ে ধনিষ্ঠা-আনীত শ্রী-কৃষ্ণ-প্রসাদ রাধা ভুঞ্জে হ’য়ে প্রীত
ললিতাদি সখী-গণ অবশেষ পায় মনে মনে সুখে রাধা-কৃষ্ণ-গুণ গায়
হরি-লীলা এক-মাত্র যাহার প্রমোদ ভোগারতি গায় ঠাকুর ভকতিবিনোদ